উদ্বোধনের পর প্রথম গাড়ি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পর হয়েছেন মুন্সিগঞ্জের ব্যবসায়ী জুয়েল রানা। তিনি একটি মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মাইক্রোবাসের চালক ছিলেন মো. শাহাদাত। তারা আনোয়ারা প্রান্ত থেকে মাইক্রোবাসটি নিয়ে টানেলের টোল প্লাজায় ২৫০ টাকা টোল দিয়ে টানেলে প্রবেশ করেন। তারা মুন্সীগঞ্জ থেকে কক্সবাজার গিয়েছিলেন। ফেরার সময় টানেলের প্রথম যান হতে রাত ৩টা থেকে অপেক্ষায় ছিলেন।
টানেলের উদ্বোধন উপলক্ষে শনিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে টানেলের উদ্বোধন করেন। রোববার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হয়।
টানেলে প্রথম গাড়ি নিয়ে যেতে জুয়েল রানা এবং চালক মো: শাহাদাত রাত ৩টা থেকে অপেক্ষায় ছিলেন।
সূত্র: মুক্তিনিশান

No comments:
Post a Comment